শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউডে ভাইজানের ৪০ বছর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

১৯৮৯ সালে একজন সহ অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সালমান খান। তবে আজকের বলিউড ভাইজান প্রথমবারের মতো একটি কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। সেই বিজ্ঞাপনের আজ ৪০ বছর পূর্ণ হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ৪০ বছর আগের কোল্ড ড্রিংকসের সেই বিজ্ঞাপনে মডেলদের মধ্যে সালমানের খান ছাড়াও আরও ছিলেন সুনীল নিশোল, ভেনেসা ভাজ, আরতি গুপ্তা, শিরাজ মার্চেন্ট এবং জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ ।

পরবর্তীতে তিনি সুরাজ ভরজাত্যার রোমাঞ্চকর ব্লকবাস্টার সিনেমা ম্যায়নে প্যায়ার কিয়া-তে অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। যার স্বীকৃতিস্বরুপ তিনি শ্রেষ্ঠ নবাগত চিত্রনায়ক ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।

জানা যায় কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, একদিন তিনি সি রক হোটেলে সাঁতার কাটতে গিয়েছিলেন। তখন তিনি লাল শাড়ি পড়া এক সুন্দরী মেয়েকে দেখেছিলেন। তাকে মুগ্ধ করার জন্য ভাইজান পুলে ঝাঁপিয়ে পড়েন। তিনি পুরো পুল জুড়ে অনেকক্ষণ ধরে সাঁতার কেটে যান। এরপর সাঁতার শেষে মেয়েটিকে কোথাও খুঁজে পাননি। এর পরের দিন, একটি ফোন কল বদলে দিল ভাইজানের জীবন।

তখন একটি কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পান তিনি। পরে জানতে পারলেন যে, লাল শাড়ি পরা মেয়েটি ছিলেন আরতি গুপ্তা। যিনি ঐ বিজ্ঞাপনের পরিচালক কৈলাশ সুরেন্দ্রনাথের প্রেমিকা ছিলেন। তিনিই বিজ্ঞাপনটির জন্য সালমানকে সুপারিশ করেছিলেন। এরপর থেকে সালমান তার ক্যারিয়ারে আর পেছন ফিরে তাকাননি। চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

আরো পড়ুন: ফজলু মাঝির সারি গান নিয়ে কোক স্টুডিওর ভিন্ন আয়োজন

'ম্যায়নে প্যায়ার কিয়া' থেকে শুরু করে 'টাইগার জিন্দা হ্যায়' পর্যন্ত অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 'কিসি কা ভাই কিসি কি জান'। বর্তমানে তিনি টাইগার-থ্রি সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এম/


 

সালমান খান বলিউড ভাইজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250