শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

বলিউড বাদশার জন্মদিনে শুভেচ্ছা জানাতে মাঝরাতে অসংখ্য ভক্তের ভিড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আজ। ৫৮ বছরে পা দিলেন অভিনেতা। প্রিয় বাদশার জন্মদিন পালন করতে, তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অগুনতি ভক্ত। 

তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ‘মান্নাত’-এর সামনে। বিশেষ এই দিনটায় ভক্তদের হতাশ করেননি তিনি কখনও। এবারও এলেন রাত ১২টা বাজার একটু পরেই। 

আরো পড়ুন : শাকিব খানকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ সম্বোধন ভারতীয় গণমাধ্যমের

মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। পরনে ডেনিম জিন্‌স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু।

তার পরেই তার ট্রেডমার্ক ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হাতজোড় করে ধন্যবাদও জানালেন সকলকে। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা এবং উচ্ছ্বাস বাঁধনছাড়া, ফাটল বাজিও।   

এবারের জন্মদিন একটু অন্যভাবে কাটাবেন শাহরুখ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তার টিম। অতিথি তালিকাও তৈরি। সূত্রের খবর, নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। জন্মদিনে শাহরুখকে বিশেষ একটি উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি। তার আগামী ছবি ‘ডানকি’রও টিজার আসবে আজই।

এস/ আই. কে. জে/

জন্মদিন শুভেচ্ছা নায়ক বলিউডের ‘বাদশা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250