বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের লোগো উন্মোচন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘ফুরফুরে মন সারাক্ষণ’ স্লোগান সংবলিত বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের লোগো উন্মোচন করা হয়েছে। গত ২৫ জুন বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড যাত্রা শুরু করলেও বুধবার (১৩ সেপ্টেম্বর) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে যে অফুরন্ত সম্পদ দান করেছে তার প্রতি আমাদের সকলের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। সেজন্যই আমরা পণ্যগুলোকে পরিবেশবান্ধব করার পাশাপাশি প্রতিটি পণ্য উৎপাদনে পানি ও সোলার এনার্জির সঠিক ব্যবহার করেছি। আমাদের লোগোতেও তাই প্রকৃতির শক্তিশালী উপাদানগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। লোগোতে আপনারা তিনটি রঙ এর আধিপত্য দেখবেন। নীল যা পানি, সবুজ যা প্রকৃতি এবং হলুদ যা সূর্যকে মাথায় রেখে ব্যবহার করা হয়েছে।

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড উন্নতমানের কাঁচামাল এবং আধুনিক মেশিনারিজ ব্যবহার করে হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে, এই টয়লেট্রিজ পণ্যগুলোতে ব্যবহার করা হয়েছে মন মাতানো সুগন্ধি যা ভোক্তাদেরকে সতেজ অনুভূতি দিয়ে তাদের প্রতিদিনের কর্মস্পৃহাকে বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার (বিপিএমএল), মোহাম্মদ কামরুল হাসান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল); মোহাম্মদ মাজেদুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি, সেক্টর সি; মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং (সেক্টর সি, বসুন্ধরা গ্রুপ); মোহাম্মদ আনোয়ারুল হোসেন, ডিজিএম -সেলস, টয়লেট্রিজ, শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং,বসুন্ধরা টয়লেট্রিজসহ আরও অনেকে।

 প্রেস বিজ্ঞপ্তি  ।

লোগো বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250