মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বাঁধনকে কেন নটী বললেন বন্যা মির্জা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘খুফিয়া’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজ নির্মিত সিনেমাটি গেল ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন।

সিনেমাটি দেখে এবার মুগ্ধতা প্রকাশ করলেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। বাঁধনের অভিনয়ের প্রশংসা করে সামাজিকমাধ্যমে একটি লেখা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি যে শিরোনাম রাখলেন তা হচ্ছে- ‘চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি’।

বন্যা মির্জা লিখেন, একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবলমাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন।

তার হয়ত জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন, তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন।

অভিনয় শব্দটির ব্যাখ্যা করে বন্যা মির্জা লিখেন, অভিনয়ের সঙ্গে দক্ষতা শব্দটি আমরা বলেই থাকি। কিন্তু দক্ষতা আসলে কী? ভালো অভিনয় করতে পারা? ভালো অভিনয় কী? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন? একেবারে ঘেমে-নেয়ে উঠেছেন? না, তা না।

একমাত্র কাজ অভিনেতার তা হলো, নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে অন্য এক মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতটাই সত্য যে, দর্শক একবারও চোখ ফেরাবেন না।

কাজটা ভয়ানক দুরূহ! তাই কী করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোনো এক হিনার জীবন; যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।

বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা আরও লিখেন, আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে, কীভাবে একজন নটীর জন্ম হয়! বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। 

আরো পড়ুন: ইসরায়েলে হামলায় আটকে পড়া নুসরাত ভারুচা ভারতে ফিরছেন

আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সব মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য যে, সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বিসহ আরও অনেকে।

এসি/ আই. কে. জে/ 

বাঁধন বন্যা মির্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250