সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় অবস্থান করছে আফগানিস্তান ফুটবল দল। ম্যাচ দুটো হওয়ার কথা ছিল ৪ ও ৭ সেপ্টেম্বর। তবে ফিফার পরামর্শ প্রথম ম্যাচের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

নতুন সূচি অনুযায়ী বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী ৩ সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে। পরিবর্তিত সূচিতে অনুমোদন দিয়েছে ফিফা। ম্যাচ দুটি উপলক্ষে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে গত ২০ আগস্ট।

ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। আগামী অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। 

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ারের লিগে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় কিংস অ্যারেনার। এরপর টানা দুই মৌসুম কিংস অ্যারেনায় হোম ভেন্যু হিসেবে খেলেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

দেড় বছরের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচেরও স্বাদ পেতে যাচ্ছে আধুনিক এই মাঠ। ৩ সেপ্টেম্বরের সেই অভিষেক যাতে দাগ কাটতে পারে সে জন্য কিংস অ্যারেনায় চলছে জোর প্রস্তুতি।

এসকে/ 

আফগানিস্তান বাংলাদেশ ফুটবল ফিফা বসুন্ধরা কিংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250