বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ভারতের নয়াদিল্লিতে সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের এ আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের জন্য আগ্রহও প্রকাশ করেছেন সৌদির ক্রাউন প্রিন্স।

রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে সৌদি প্রিন্সের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ সফরের জন্য সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার সকালে নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ ও আমাদের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক খুবই ফলপ্রসু হয়েছে। যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থসামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

সৌদির যুবরাজ বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানের জন্য একসঙ্গে কাজ করবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারপ্রধানকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দেন তিনি।

তিনি বাংলাদেশের পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর এবং এসিইউউব্লিউ এ পুনর্নবীকরণযাগ্য জ্বালানি প্রকল্পসহ এ দেশের নানা প্রকল্পে তার নিজ দেশ সৌদি আরবের বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন বাইডেন, ছিলেন ব্লিনকেনও

যুবরাজ সালমান বলেন, প্রায় ২৮ লাখ বাংলাদেশি কঠোর পরিশ্রমের মাধ্যমে সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ ছাড়া ২০৩০ বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান সৌদির ক্রাউন প্রিন্স।

এসকে/

ভারত জি-২০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250