রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। বাংলাদেশের কন্ডিশন মাথায় রেখে স্পিন শক্তি বাড়িয়ে টেস্ট দল ঘোষণা করেছে কিউইরা। অভিজ্ঞ পেসার টিম সাউদির নেতৃত্বে টেস্ট সিরিজটি খেলবে ব্ল্যাকক্যাপসরা। 

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা রাচিন রবীন্দ্র টেস্টে জায়গা পেয়েছেন। স্কোয়াডে ফিরেছেন মিচেল স্যান্টনারও।

চোটের কারণে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। টেস্ট দলে সুযোগ পেয়েছেন গ্লেন ফিলিপস, এজাজ প্যাটেল, পেসার কাইল জেমিসন। সেই সঙ্গে বিশ্বকাপে চোটের কারণে শেষ দিকে ছিটকে যাওয়া ম্যাট হেনরিও রয়েছে কিউই স্কোয়াডে।  

এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে যাত্রা শুরু করবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর সিলেটে। ৬ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজিল্যান্ডের টেস্ট দল

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়ং, কেইন উইলিয়ামসন ও মিচেল স্যান্টনার।

ওআ/

নিউজিল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250