শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

বাংলাদেশে শাখা খুলছে রাশিয়ান ব্যাংক!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

এসবার ব্যাংক- ছবি: সংগৃহীত

রাশিয়ান ব্যবসায়ীরা বর্তমানে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য এশিয়া অঞ্চলের দিকে নজর দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা প্রদানের সম্ভাব্যতা খতিয়ে দেখছে রাশিয়ার এসবারব্যাংক।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, রাশিয়ান ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছে। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে এসবারব্যাংক।

এরই মধ্যে বাংলাদেশে শাখা স্থাপনের বিষয়ে রাশিয়ার ব্যাংকটির প্রতিনিধিরা ঢাকা ঘুরে গেছেন। তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। সব মিলিয়ে দুই দফা বৈঠক হয়েছে।

আরো পড়ুন:রাশিয়ার ওপর ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হয়েছিল এসবারব্যাংক। গত মাসে এটি তাদের অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রি করে দিয়ে ইউরোপের বাজার থেকে নিজেদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে।

অনেক রাশিয়ান কোম্পানির মতো নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে ঝুঁকছে। এশিয়ায় অল্প কিছু দেশ মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সায় দিয়েছে।

এসবারব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, 'বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন; এমন রাশিয়ান গ্রাহকদের অনুরোধে এসবারব্যাংক ব্যাংকিং সেবা দেয়ার সম্ভাবনাগুলো খুঁজে দেখছে।’

এম/


রাশিয়ান ব্যাংক এসবার ব্যাংক শাখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250