শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

বাংলাদেশের পর এবার ভারতে ‘চরকি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চরকি একটি বাংলাদেশি ভিডিও অন ডিমান্ড স্ট্রিমিং সেবা। এটি বাংলাদেশকে  দাপিয়ে রেখেছে । কিন্তু এবার কাজ শুরু করেছে কলকাতায়ও। বুধবার (৪ অক্টোবর) কলকাতার দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ ঘোষণা এসেছে।

এদিকে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু উপলক্ষে বুধবার দুপুর ১২টায় চরকির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য দিয়ে উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান চরকির কনটেন্ট প্রধান অনিন্দ্য ব্যানার্জি। এরপর পর্দায় দেখানো হয় চরকি নিয়ে নির্মিত একটি ভিডিও।

এরপর মঞ্চে আসেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকি যাত্রার শুরু থেকেই বাংলাদেশের প্রতিভাদের নিয়ে কাজ করে আসছে। আমাদের ইচ্ছা, সারা পৃথিবীর বাঙালিদের সঙ্গে বাংলা কনটেন্ট দিয়ে কানেক্ট করা। সে কারণেই এ পর্যায়ে এসে কলকাতার গুণী পরিচালক, প্রযোজক, শিল্পীদের সঙ্গে চরকি যেন কাজ করতে পারে, সেই জায়গা থেকে এ যাত্রা শুরু করা। চরকি এখন দুই বাংলার ট্যালেন্ট নিয়ে কাজ করবে।’

রেদওয়ান রনি আরও বলেন, ‘দর্শকের জন্য উপহার হচ্ছে, তারা স্থানীয় মুদ্রায় (ভারতীয় মুদ্রা) খুব সহজে পেমেন্ট করে চরকি দেখতে পারবেন। আবার ইন্ডাস্ট্রির জন্য বড় উপহার হচ্ছে, এখানে লোকাল প্রোডাকশন নির্মাণ করবে চরকি। কলকাতাসহ সারা পৃথিবীর দর্শক প্রথম থেকেই যে চরকির সঙ্গে ছিলেন, সেটা নিয়ে আমরা আনন্দিত। এখন চরকি কলকাতায় কনটেন্ট নির্মাণ শুরু করতে পারবে, সেটা ভেবেও আনন্দিত।’

 আরও পড়ুন : এবার একজোট হচ্ছেন শাহরুখ-সালমান-হৃত্বিক

সংবাদ সম্মেলনে রেদওয়ান রনির বক্তব্যের পর অনিন্দ্য ব্যানার্জির সঞ্চালনায় আয়োজন করা হয় দুই বাংলার পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে আলোচনা পর্ব। এ পর্বে কথা বলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

 এরপর সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন রেদওয়ান রনি ও অনিন্দ্য ব্যানার্জি। পরে আলোচনায় অংশ নেন পশ্চিমবঙ্গের দুই সুপরিচিত তারকা স্বস্তিকা মুখার্জি ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং দুই বাংলায় সমান জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। তাদের পর মঞ্চে কথা বলেন অভিনেত্রী তমা মির্জা ও অভিনেতা সৌরভ দাস। শেষে মঞ্চে দলগত ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা।

 এ সময় আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সরকার, বাংলাদেশের নির্মাতা রায়হান রাফী, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মেহতা এবং প্রযোজক, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট রিভিউয়ারসহ অনেকেই।

এস/ আই.কে.জে/



বাংলাদেশ ভারত চরকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250