সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে নাগরিকদের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’ করা হয়েছে।

বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস জানিয়েছেন, গত ২৭ জুন তিনি দুর্ঘটনাবশত এই তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পান। এর পরপরই বাংলাদেশের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে।

প্রযুক্তি সংস্থাগুলোর ওপর নজর রাখা মার্কিন অনলাইন সংবাদপত্র টেকক্রাঞ্চ বলছে, তারা ফাঁস হওয়া তথ্য সঠিক কি না তা একটি পাবলিক সার্চ টুলের মাধ্যমে যাচাই করেছে। তবে টেকক্রাঞ্চ সরকারি ওয়েবসাইটির নাম জানায়নি। কেননা তথ্যগুলো এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ বছর বা তার বেশি বয়সের প্রত্যেক নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। কার্ডটি বাধ্যতামূলক এবং নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জমি ক্রয় ও বিক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য নানা পরিষেবা পেতে সহায়তা করে।

গবেষক ভিক্টর মার্কোপোলোস বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো খুব সহজেই খুঁজে বের করা যাচ্ছিল। গুগল সার্চের মাধ্যমে তথ্যগুলো সামনে আসে। তবে এটি খোঁজার কোন ইচ্ছাই আমার ছিল না।

আরো পড়ুন: বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ উদ্বোধন সেপ্টেম্বরে

এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশের কনস্যুলেটে মন্তব্যের অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি বলে টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এম/


বাংলাদেশ সরকারি ওয়েবসাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250