মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বাঙালি ও বাংলাদেশ আওয়ামী লীগের আপনজন: সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাঙালি ও বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগের আপনজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (২২ জুন) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে জয় আরো লিখেছেন, শত সংগ্রামে, অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ।

‘৫২ বছরের বাংলাদেশে, অনেক ঝড়-ঝাপটা ও দুঃসময় কাটিয়ে সাড়ে ২৫ বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী আমলের মধ্যে, ২২ বছরের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র।’

আরো পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর দৌহিত্র আরও লিখেছেন, লোড শেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ। প্রত্যন্ত গ্রামে এখন পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও যোগাযোগ। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, শত্রুদের চোখ রাঙানি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে সরকার।

এম/ আইকেজে


সজীব ওয়াজেদ জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250