রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

বাজারের আগুনে পুড়ছে দেশের মানুষ : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যার্থ। এ কারণে, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। আবার, সিন্ডিকেট ভাঙতে না পারার কারণেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাজারের আগুনে পুড়ছে দেশের মানুষ। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান এক বিবৃতিতে এ কথা বলেন। 

তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনষ্টিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে, ৯৭ শতাংশ মানুষের জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এরমধ্যে ৮৪ শতাংশ বলেছেন নেতিবাচক প্রভাব অত্যন্ত ব্যাপক। এবছর মার্চে বেসরকারি গবেষণা সংস্থা সানেম পরিচালিত দেশব্যাপী জরিপে জানা গেছে, গেলো ছয় মাসে শহরে দরিদ্রদের খাদ্য কেনার ব্যয় বেড়েছে ১৯ শতাংশ। আর, গ্রাম অঞ্চলে এই ব্যয় বেড়েছে ১৫ শতাংশ। তাই, দেশের ৯০ শতাংশ মানুষ খাদ্যাভ্যাস পরিবর্তন করেছে। সাধারণ মানুষ মাছ, মাংস বা আমিষ জাতীয় খাদ্য কেনা কমিয়ে দিয়েছে। আমাদের আশংকা, এতে পুষ্টিহীনতায় জাতি শারিরিক সক্ষমতা হারাতে পারে। মানুষের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হবার আশংকা সৃষ্টি হয়েছে। জরিপের ফল অনুযায়ী দ্রব্যমূল্য উর্ধগতির কারণে ৭৪ শতাংশ উত্তরদাতা জানান, তারা ধার-দেনায় জর্জরিত হয়েছেন আর ৩৫ শতাংশ মানুষ ভেঙেছেন সঞ্চয়।  

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, মন্ত্রীরা যখন বলেন বাজারের সিন্ডিকেট ভাঙা যায় না, তখন জাতির জীবনে হতাশা ছাড়া আর কিছুই থাকে না। সাধারণ মানুষের ধারণা, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা, জবাবদিহিতার অভাব আর দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় সরকার এড়াতে পারবে না। দেশের মানুষ অধির আগ্রহে তাকিয়ে আছে, সরকার কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে।

আর.এইচ/ আই.কে.জে/

জিএম কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250