শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

বাড়িতে পরা পোশাক নিয়ে উরফির বিস্ময়কর মন্তব্য!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

উদ্ভট পোশাক ও খোলামেলা ফটোশুটের জন্য নিয়মিত খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। যদিও অধিকাংশ সময়ই সমালোচনার মুখে পরতে হয় তাকে। তবে নিন্দুকের নিন্দাকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছে মতো পোশাক পরে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়ান তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফিকে প্রশ্ন করা হয়, বাড়িতে ঠিক কেমন পোশাক পরে সময় কাটান? সেখানেও কি কোনো নতুন ছোঁয়া থাকে? প্রশ্নের জবাব শুনে বেশ লজ্জা পেয়ে যান সঞ্চালক নিজেই।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, সাধারণত তার সাক্ষাৎকার দেখা যায় না। তাই এক বার সুযোগ পেয়ে তাকে প্রশ্ন করেন সঞ্চালক। তার প্রশ্ন ছিলো, বাড়িতে থাকলে কী পোশাক পরে থাকেন উরফি? জবাবে এই মডেল জানান, 'বাড়িতে আমি কোনো পোশাকই পরি না।' উত্তরের সঙ্গে মুচকি হাসিও দেন তিনি। এমন উত্তর শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে যান সঞ্চালক।

বিগ বস ওটিটিতে অংশ নিয়ে আলোচনায় আসেন উরফি জাভেদ। তবে এর আগে তিনি বেপনাহ, কসৌটি জিন্দেগী কি, চন্দ্রা নন্দিনী, বড় ভাইয়া কি দুলহানিয়া, পাঞ্চ বিট ২-সহ বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছেন।

তবে এখন তিনি কাজের জন্য নয়, বরং নানারকম উদ্ভট পোশাকে ফটোশুটের কারণেই আলোচনায় থাকেন। খোলামেলা রূপে ক্যামেরাবন্দি হওয়ার কারণে তাকে তীব্র সমালোচনাও সহ্য করতে হয়। কিন্তু তা গায়ে মাখেন না উরফি।

এম/

আরো পড়ুন:

কোনাল-বিপ্লব সাহার কণ্ঠে ঈদের গান

উরফি জাভেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250