বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

বালাদেশ-সিয়েরা লিওন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করতে আগ্রহ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

বাংলাদেশ ও সিয়েরা লিওন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের পার্শ্ব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং সিয়েরা লিওনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী তিমোথি মুসা কাব্বা দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন

সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কৃষিখাতে সার্বিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অভূতপূর্ব অর্জনের ভূয়সী প্রশংসা করেন। এসময় তার দেশের এসব খাতে উন্নয়নের জন্য তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি সিয়েরালিওনে বাংলাদেশ থেকে প্রেরিত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সিয়েরা লিওনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক ভালোবাসা রয়েছে। 

তিনি বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু  কৃষি খাত নয়, তৈরিপোষাক, ফার্মাসিউটিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে। 

ড. মোমেন বলেন, বাংলাদেশ কৃষিখাত ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সিয়েরালিওনকে সহায়তা করতে আগ্রহী।

সিয়েরা লিওনের পররাষ্ট্র মন্ত্রী তার দেশে বাংলাদেশের মিশন স্থাপনের জন্য অনুরোধ জানান। 

ড. মোমেন জানান, আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং অনেকগুলো উদ্যোগও গ্রহণ করা হয়েছে। সিয়েরা লিওনের পররাষ্ট্র মন্ত্রীকে ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান তিনি।

এসকে/ 

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিয়েরা লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250