বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

বাস মালিকরা চাইলে অবরোধে এসকর্ট সার্ভিস দেবে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

বাস মালিকরা চাইলে অবরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে বিশেষ নিরাপত্তা (এসকর্ট সার্ভিস) দেবে র‌্যাব। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ও ঢাকামুখী বাসগুলোকে দেওয়া হবে এই নিরাপত্তা। এজন্য কয়েকটি পরিবহনের কিছু বাস একই সময়ে ছাড়তে হবে। পুরো পথে যাত্রীদের নিরাপত্তায় সতর্ক প্রহরা দেবেন র‌্যাব সদস্যরা। এদিকে অবরোধকালে নাশকতা ঠেকাতে এবং রাজধানীবাসীর নিরাপত্তায় নানারকম পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দূরপাল্লার যাত্রীবাহী যান চলাচলে যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেই ব্যাপারটি নিশ্চিত করবে র‌্যাব। পরিবহন মালিক বা সংশ্লিষ্টরা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সহায়তা দিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে কাছাকাছি সময়ে চলাচলকারী ৮–১০টি বাস একসঙ্গে ছাড়তে হবে। র‌্যাব সদস্যরা বাসগুলোকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এসকর্ট দেবে। বেশিরভাগ বাস মূলত রাতেই চলাচল করে। সেভাবেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি চলছে। সারাদেশে র‌্যাবের তিনশ’র বেশি টহল থাকবে। কিছু স্থানে র‌্যাব–পুলিশ যৌথ টহল দেবে। নাশকতা বা চোরাগোপ্তা হামলা চালানোর সুযোগ কেউ পাবে না।

এর আগে প্রথম দফা অবরোধে পণ্য পরিবহনে এসকর্ট সার্ভিস দেওয়ার কথা জানায় হাইওয়ে পুলিশ।

আই.কে.জে/

বাস মালিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250