বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাসের ভাড়া বাকি রাখার পদ্ধতি চালু করলেন মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রামপুরা থেকে আবদুল্লাহপুর যাবেন রফিক। কিন্তু তিনবার বাস ভাড়া চাওয়ার পরও ভাড়া দেননি। তারপর একসঙ্গে দুই সিট নিয়ে বসে আছেন। কেউ খালি সিটে বসতে চাইলেই সেই যাত্রীকে বলেন, তাঁর চুলকানি রোগ রয়েছে। সেখানে আর কেউ বসেন না।

এবার বাসের হেলপারের ভাড়া চাওয়ার শেষ চেষ্টা। কিন্তু এই যাত্রী ভাড়া দেবেন না; বরং চালকের সহকারীকে বাসের ভাড়া বাকির খাতায় লিখে রাখতে বলেন। আরও বলেন, ‘এখন থেকে বাসের ভাড়া বাকি রাখার সিস্টেম আমি চালু করলাম’।

শুধু তা-ই নয়, হোটেলে একটি ডিমভাজি ২০ টাকা রাখে, এ জন্য তিনি আলাদা একটি ডিম নিয়ে রেস্টুরেন্টে খেতে যান। এমন মজার ঘটনা নিয়ে এগিয়েছে নাটক, ‘লাভে আছে লসে নাই।’ রফিক নামের এমন চরিত্রে এবার অভিনয় করেছেন মোশাররফ করিম। 

কখনো বেকার, স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিক, যমজ, চা-খোরসহ নানা চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়ান অভিনেতা মোশাররফ করিম। এবার তাঁকে দেখা যাবে আশপাশের মানুষকে বিরক্ত করা এক ব্যক্তির চরিত্রে।

নাটকে উঠে এসেছে এক নিম্নমধ্যবিত্ত দম্পতির গল্প। গল্পে তাঁর সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন রোবেনা রেজা। যাঁরা একটি বিপদে পড়ে মানুষের কোনো সহযোগিতা পান না। তার পর থেকে মানুষের সঙ্গে অমানবিক হওয়ার চেষ্টা করেন। এরপরই গল্পে চমক আসে।

আরো পড়ুন : রেখার চিরসবুজ সৌন্দর্যের রহস্য জেনে নিন

নাটকের পরিচালক এস আর মজুমদার বলেন, নাটকের প্রথম দিকে এই তারকা জুটিকে দেখা যাবে, সবাইকে ইচ্ছাকৃতভাবেই বিরক্ত করেন। মানুষকে কষ্ট দিতে থাকেন। যেটা গায়ে পড়ে ঝগড়া করার মতো।

যে কারণে বিষয়গুলো কমেডি-নির্ভর মনে হয়; যা প্রথম দিকে দর্শকদের বিনোদন দেবে। কিন্তু পরোপকারী এই দম্পতি কেন বদলে গেলেন? এর মধ্যেই গল্পটিতে উঠে আসে এক মানবিক ও মমতাবোধের বার্তা।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। 

সুলতান এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হয়েছে। নাটকে আরও অভিনয় করেছেন রাখি চৌধুরী, মিশকাত মাহমুদ, হানিফ পালোয়ান, জাবেদ গাজি প্রমুখ।

এস/ আই. কে. জে/

মোশাররফ করিম বাসের ভাড়া ভাড়া বাকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250