রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বিআরটিসিতে চাকরি, আবেদন করা যাবে এইচএসসি পাসে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)  নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৫ জন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা ডাকেযোগে আবেদন করতে পারবেন।

যেসব পদে লোকবল নেওয়া হবে:

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৪ জন, কল্যাণ কর্মকর্তা পদে ১ জন, সহকারী ব্যবস্থাপক পদে ১ জন, সহকারী নেজারত কর্মকর্তা পদে ১ জন, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১ জন, সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা পদে ১ একজন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে ২ জন, সহকারী পরিযান কর্মকর্তা পদে ৩ জন ও ক্যামেরামন পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা : প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদন করা যাবে ন্যূনতম এইচএসসি পাস থেকে স্নাতক পাস পর্যন্ত।  যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। 

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স এ বছর ৮ জুনে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে :  বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ৮ জুন, ২০২৩।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন: কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ

বিআরটিসি চাকরি আবেদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250