রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছিল। তারা যে কোনো সময় আবার নাশকতা করতে পারে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় আয়োজিত ‘জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১৫ আগস্টকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি আছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিল। সে সময় শুধু মানুষ নয়, পশুও হত্যা করেছে তারা। বিএনপি সভা-সমাবেশ, আন্দোলনের নামে যদি আবারো নাশকতা করে তবে এবার আর ছাড় দেওয়া হবে না। এ দেশের জনগণ আর এটা মেনে নেবে না।

জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে এ প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনো কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের নির্মূল করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আর.এইচ/ আই.কে.জে/

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250