মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বিএনপিকে কোনো দিন ক্ষমতায় আনবে না জনগণ : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। বিএনপিকে কোনো দিন ক্ষমতায় আনবে না জনগণ।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এক সময়ের মঙ্গাপীড়িত এলাকার মানুষও এখন তিন বেলা পেট ভরে খেতে পায়। বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো, না খেয়ে অনেক মানুষ মারাও যেত। আর আজকে সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে সেসব মঙ্গাপীড়িত এলাকার মানুষও তিনবেলা পেট ভরে খেতে পায়, দেশের একটি মানুষও না খেয়ে থাকে না।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাইছে। কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে। বিএনপি-জামায়াতকে এ দেশে আর হরতাল এবং একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসকে/ 

কৃষিমন্ত্রী বিএনপি আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250