বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

বিএনপির অভিযোগের কড়া জবাব দিলেন জয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে সকাল থেকে বিকেল পর্যন্ত ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক’ বলে বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য দিলেও সন্ধ্যায় ফল গণনা শুরু হওয়ার পর থেকে সুর পাল্টে ক্রমাগত মিথ্যাচার চালায় বিএনপি; যেটা আজও চলছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার (১৯ মে) রাতে প্রায় ৩৫ মিনিটের এক লাইভে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিও যুক্ত করেছেন।

পোস্টের ক্যাপশনে লিখেছেন- '২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করেন, সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। এমনকি আওয়ামী লীগবিরোধী সংবাদমাধ্যমেও অবাধে রাতের ভোট তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। অথচ নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি।

আরো পড়ুন: প্রথম হজ ফ্লাইট রোববার ভোরে, যাত্রী ৪১৯

সজীব ওয়াজেদ জয় লেখেন, সংবাদ প্রতিবেদনে দেখা গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল ও কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন। এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন। বিএনপির ভরাডুবির কারণ তারা নিজেই।

ফেসবুক পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিও যুক্ত করেছেন।

 

এম/আইকেজে 

বিএনপি অভিযোগ জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250