বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

রং ফর্সাকারী ১৯ ক্রিম-লোশন নিষিদ্ধ করল বিএসটিআই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

সংগৃহীত

মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান থাকায় পাকিস্তান, ভারত ও চীনে তৈরি ত্বকের 'রং ফর্সাকারী' ১৮ ধরনের ক্রিমসহ ১৯টি স্ক্রিন ক্রিম ও লোশন নিষিদ্ধ করেছে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তাদেরও এসব পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিএসটিআই জানিয়েছে, ল্যাবরেটরিতে বিভিন্ন ব্র্যান্ডের 'রং ফর্সাকারী' ক্রিমের মধ্যে ১৮ ধরনের ক্রিম ও একটি লোশনে বিপজ্জনক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ (মার্কারি) এবং দুই ব্র্যান্ডের ক্রিমে পারদ ও হাইড্রোকুইনোন উভয়ই পাওয়া গেছে। এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে চর্মরোগসহ বিভিন্ন জটিল রোগ হতে পারে।

নিষিদ্ধ পণ্যগুলোর মধ্যে রয়েছে– পাকিস্তানের গৌরী কসমেটিকসের গৌরী ক্রিম, এসজে এন্টারপ্রাইজের চাঁদনী ক্রিম, কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ, নুর গোল্ড কসমেটিকসের নুর হারবাল বিউটি ক্রিম, নুর গোল্ড কসমেটিকসের নুর গোল্ড বিউটি ক্রিম, গোল্ডেন পার্ল কোম্পানির গোল্ডেন পার্ল ক্রিম, চীনের শুয়াংজ বায়ো টেকনোলজির ডা. রাসেল নাইট ক্রিম ও ভারতের অ্যারোমা কেয়ার কসমেটিকসের ডা. ডেভি স্কিন লোশন ইত্যাদি। নামবিহীন প্রতিষ্ঠানের ফোর কে প্লাস এবং জাওলি নামের দুটি ক্রিম রয়েছে নিষিদ্ধের তালিকায়।

এসি/আইকেজে 

আরো পড়ুন: দুই সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রীর


বিএসটিআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250