সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

বিকিনি পরা জলকেলির ছবি পোস্ট করে ট্রলের শিকার ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রখর দাবদাহে পুড়ছে ওপার বাংলা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার নামগন্ধ নেই। এই গরমে সুইমিংপুলে জলকেলির এক ছবি পোস্ট করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গোলাপি বিকিনিতে স্পষ্ট বিভাজিকা, একমুখ হাসি নিয়ে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বিট দ্য হিট’। সঙ্গে এও লেখেন, ছবিটি পুরনো। সাম্প্রতিক কালে তোলা মোটেও নয়। আর এরপরেই শুরু হয় কটাক্ষ। 

নেটিজেনদের একটা বড় অংশ তুমুল তুলোধনা শুরু করেন নায়িকাকে। কেন তিনি বিকিনি পরিহিত ছবি দিলেন, তা নিয়ে চলতে থাকে কুৎসিত মন্তব্য। এখানেই শেষ নয়, তার বয়স নিয়েও চলতে থাকে একের পর এক প্রশ্নবাণ। যদিও ঋতুপর্ণা এ সবের উত্তর দেননি। ট্রলকে পাত্তা না দেওয়াই সমীচীন বলে মনে করেছেন তিনি।

সেলেব্রেটিদের ট্রলিং বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। হলিউড থেকে বলিউড, টলিউড থেকে টেলি দুনিয়া... বার বারই ট্রলের মুখে পড়তে হয়েছে নেটিজেনদের। এই নিয়ে প্রকাশ্যেই প্রতিবাদ জানিয়েছেন নায়ক-নায়িকারা। অনেকেরই মতে, অভিনেতারা নাকি ‘সফট টার্গেট’– এমনটাই মনে করেন সাধারণ মানুষরা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রলকে এড়িয়ে চলারই চেষ্টা করেন তারা। ঠিক যেমন এবারেও করেছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
গত মাসে কাছের বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা। প্রয়াত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল। আর এই বাবুলের সঙ্গেই দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল অভিনেত্রীর। বেদের মেয়ে জোসনাসহ জনপ্রিয় ছবিতে কোরিওগ্রাফ করেছেন তিনি। 
বাবুলের ছবি শেয়ার করে ঋতুপর্ণা লিখেছিলেন, ‘মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সঙ্গে বাবুল। কত গল্প, কত হাসি, কত দারুন দারুন কাজ।’

বাবুল ঋতুপর্ণাকে ডাকতেন ‘ম্যাজিক গার্ল’ বলে। অভিনেত্রী আরও লেখেন, ‘বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাইয়ের কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভালো থেকো যেখানেই থাকো।’

তবে কাজের দুনিয়ায় বেশ ব্যস্ত তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘আকরিক’। সিনেমায় তিনি ছাড়াও ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বক্স অফিসে মোটামুটি ফল করে ওই সিনেমা।

এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:

তিন দিনে ১০০ কোটির ঘরে সালমান

বিকিনি পরা ঋতুপর্ণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250