মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো মুক্তাঞ্চল সাহিত্য উৎসব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বৃহস্পতিবার হবিগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে তৃতীয়বারের মতো সাহিত্য উৎসবের আয়োজন করে শিশু-কিশোরদের দ্বারা পরিচালিত সংগঠন মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র। সকাল ৮টায় পৌর টাউন হলে উৎসবের উদ্বোধনের পর শহরে কবিতার মিছিল বের করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা, শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। 

হবিগঞ্জে তৃতীয় মুক্তাঞ্চল সাহিত্য উৎসবে ‘কেন লিখি’ বিষয়ক মতবিনিময়ে আমন্ত্রিত অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক ও জ্যোতির্বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য বলেন, ‘আমরা যা লিখি, তার অন্যতম মূল বিষয় হচ্ছে ইগো, মানে আত্ম-অহমিকা। আমরা সবাই লিগ্যাসি রেখে যেতে চাই। আমরা যতই ইগো থেকে দূরে যেতে চাই না কেন, এই আত্ম-অহমিকা যদি কিছুটা না থাকে তাহলে সৃজন সেভাবে সম্ভব হয় না।’

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ৮টায় হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত আলোচনা পর্বে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহানাজ মুন্নী, কবি সরকার আমিন, কবি জাহান আরা খাতুন, কবি ও কথাসাহিত্যিক নাহিদা আশরাফী, কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন নাজলা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৩য় মুক্তাঞ্চল সাহিত্য উৎসব'২৩ আয়োজক কমিটির উপদেষ্টা কথাসাহিত্যিক রুমা মোদক।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও উৎসব আয়োজক কমিটির সভাপতি মোঃ মুশফিকুর রহমান (তুহিন) বলেন, 'আমরা সমকালীন, অগ্রজ ও অনুজ লেখকদের চিন্তাভাবনা, আবেগ অভিজ্ঞতা সহ সাম্প্রতিক সাহিত্যের প্রবণতাগুলো পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমরা এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাই বৈচিত্র্যকে আলিঙ্গন করবে এবং যেকোনো মত প্রকাশকে উৎসাহিত করবে। এমন একটি পৃথিবী যেখানে সবাই ভলতেয়ারের মতো বলবে, আপনি যা বলছেন তার কোন কিছুই আমি মানি না, কিন্তু আপনাকে ওই বক্তব্য প্রকাশের স্বাধীনতা দেবার জন্য প্রয়োজন হলে আমি জীবন দেবো'।

আরো পড়ুন: রহস্যময় চিরকুট - হাসিনা সাঈদ মুক্তা

শুভেচ্ছা বক্তব্যে উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব অভিজ্ঞান ধর বলেন, 'আমরা তৃতীয়বারের মতো সফলতার সাথে হবিগঞ্জে সাহিত্য উৎসব আয়োজন করেছি। প্রতি বছর শুধুমাত্র সারাদেশ থেকে আগত নন্দিত লেখকবৃন্দ অংশগ্রহণ করেন এমনটা নয়। প্রতিবছরই অতিথি হিসেবে হবিগঞ্জ জেলার শিল্পী-কবি-সাহিত্যিক-সাংবাদিক ও সংস্কৃতিকর্মীসহ সুশীল সমাজের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকে মুক্তাঞ্চলের সাহিত্য উৎসবে। যেমনটা এবছর ও হয়েছে। এছাড়াও উৎসব মঞ্চে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় ৫৮ টি পুরষ্কার প্রদান করেছি।’

সন্ধ্যায় স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালকে স্মরণ করে তথ্যচিত্র ও ছবি প্রদর্শিত হয়। রাতে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী সাহিত্য উৎসব পালিত হয়।

এম/


মুক্তাঞ্চল সাহিত্য উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250