বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিফ শিক কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহিত

মাংসের সমস্ত পদের মধ্যে স্বাদ ও গন্ধে কাবাব অন্যতম। এই খাবার খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বিকেলের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে বিভিন্ন ধরনের কাবার খাওয়া হয়ই। কাবাব সাধারণত রেস্টুরেন্টে গিয়ে বেশি খাওয়া হয়। তবে আপনি চাইলে এটি বাড়িতেও তৈরি করতে পারবেন। বিফ শিক কাবাব আপনার জন্য লোভনীয় নিশ্চয়ই? চলুন জেনে নেওয়া যাক বিফ শিক কাবাব তৈরির রেসিপি-

উপকরণ- 

হাড় ছাড়া গরুর মাংস- ১ কেজি

নারিকেল পাউডার ২ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ

জিরা গুঁড়া ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ

আরো পড়ুন : রুই মাছের কোপ্তা কারির মজাদার রেসিপি

মরিচ গুঁড়া ২ টেবিল চামচ

শুকনা মেথিপাতা ১ টেবিল চামচ

গরুর চর্বি ২০০ গ্রাম

পুদিনা পাতা ৫০ গ্রাম

ধনেপাতা ৫০ গ্রাম

কাঁচা মরিচ ৫টি

আদা-রসুন- ২০ গ্রাম

পদ্ধতি-

প্রথমে মাংস ধুয়ে কিউব করে কেটে নিন। এবার তার সঙ্গে একে একে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে সেই মাংস ও মসলা কিমা করে নিতে হবে। এবার কিমা ভালো করে আরেকবার মেখে নিন। এরপর শিক নিয়ে তাতে একটি একটি করে কিমার মিশ্রণ দিয়ে ভরে কয়লার চুলায় সেঁকে নিতে হবে। ভালো করে এপিঠ-ওপিঠ উল্টে সেঁকে নিন। এতে ভালোভাবে সেদ্ধ হবে। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে বেশি ভালোলাগে এই কাবাব।

এস/ আই.কে.জে/

রেসিপি বিফ শিক কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250