বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিরোধী দলীয় নেতা হলেন জিএম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছে তার দল। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত  জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য জানিয়েছেন জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু। জিএম কাদেরের সভাপতিত্বে সভা হয়।

আরো পড়ুন: নির্বাচন পাতানো ছিল না: কাদের

সভায় দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধী দলীয় হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত লিখিতভাবে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানো হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবেন তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। এখন বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

এইচআ/ওআ

জাপা জিএম কাদের বিরোধী দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250