মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

বিশ্ব শরণার্থী দিবস আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

বিশ্ব শরণার্থী দিবস আজ বুধবার (২০ জুন)। ২০০১ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় প্রতিবছর পালন করা হয় শরণার্থী দিবস।

শরণার্থীদের অধিকার ও পরিস্থিতি বিশ্বব্যাপী তুলে ধরে সচেতনতা তৈরি করাই বিশ্ব শরণার্থী দিবসের মূল লক্ষ্য। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা ইস্যুতে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে, যার প্রভাবে বাড়ছে শরণার্থী কিংবা বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যানুযায়ী, বিশ্বে বর্তমানে শরণার্থীর সংখ্যা প্রায় ৯ কোটি।  

ইউএনএইচসিআর বলছে, উদ্বাস্তু বা শরণার্থীর সংখ্যা ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। শরণার্থীদের মধ্যে সিরিয়া থেকে ২৭ শতাংশ, ভেনিজুয়েলা ১৮ শতাংশ, আফগানিস্তান ১১ শতাংশ, দক্ষিণ সুদান ৯ শতাংশ এবং মিয়ানমার থেকে ৫ শতাংশ আগত। এছাড়া ৩০ শতাংশ বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত শরণার্থী। 

আরো পড়ুন: আয়ারল্যান্ডে দ্বীপে থাকলে পাওয়া যাবে কোটি টাকা

শরণার্থীদের আশ্রয় দেয়া দেশগুলোর মধ্যে উচ্চআয়ের দেশ মাত্র ১৭ শতাংশ। এছাড়া মধ্যম আয়ের ৪০ শতাংশ, নিম্ন-মধ্যম আয়ের দেশ ২১ শতাংশ এবং নিম্নআয়ের দেশ ২২ শতাংশ। 

হত্যা-নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ।   

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250