বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে মেসির দল। যার জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে নিয়মিত খেলোয়াড়ের সকলেই আছেন। আর নতুন করে জায়গা পেয়েছেন ৪ ফুটবলার।

মেসির নেতৃত্বে দলে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গনসালেজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেসের মতো ফুটবলাররা। আর প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে জায়গা পেয়েছেন বেলত্রান, ভেলাস্কো, সাপেয়ি ও এক্সিভেলরা।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফরম্যান্স করেই সিনিয়র দলে ডাক পেয়েছেন এই চার ফুটবলার। আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো পারানায়েন্সের অনূর্ধ্ব-২৩ দলে খেলেন সাপেয়ি ও এক্সিভেল। আর যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি ডালাসের অনূর্ধ্ব-২৩ দলের প্রতিনিধিত্ব করছেন ভেলাস্কো। আগামী ৮ সেপ্টেম্বর একুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পাঁচদিন পর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনা দল:  

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, ওয়াল্তার বেনিতেস, ফ্রাঙ্কো আরমানি

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, হেরমান পেস্সেইয়া, হুয়ান ফয়েথ, মার্কোস সেন্সি, লিসান্দো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস এস্কিভেল

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেস, রদ্রিগো দে পল, ফাকুন্দো বুনানোতে, এসেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো  

ফরোয়ার্ড: লুকাস বেলত্রান, নিকোলাস গনসালেজ, লাউতারো মার্টিনেজ, আনহেল কোরেয়া, দি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, আলেহান্দ্রো গারনাচো, আলান ভেলাস্কো 

এসকে/ 


মেসি বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250