শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘মুজিব’ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পরে এবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: মেকিং অব আ নেশন’। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি ভারতে মুক্তির আগে মুম্বাইর ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা মিলনায়তনে প্রথম প্রিমিয়ার শোর আয়োজন করে এনএফডিসি।

নির্মাতা শ্যাম বেনেগাল, জুলফিকার আলি ভুট্টো চরিত্রের ভারতীয় অভিনেতা রাজিত কাপুর, বলিউড অভিনেত্রী দিব্যা দত্তাসহ অনেকেই হাজির হয়েছিলেন সেই শোতে। মুম্বাইর পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রিমিয়ার হয় কলকাতাতেও। সেখানেও ভারত সরকারের আমন্ত্রিত অতিথি এবং টালিগঞ্জের কলাকুশলীরা হাজির ছিলেন।

ভারতসহ বিশ্বব্যাপী ছবিটিপরিবেশনের দায়িত্ব পেয়েছে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল, যারা এর আগে বলিউডের বহু ছবি পরিবেশন করেছে। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সিনেমাটি ভারতের বাছাই করা শহরগুলোর বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরের সপ্তাহে ভারতজুড়ে ব্যাপক আকারে মুক্তি দেওয়া হবে। ১১ নভেম্বর থেকে ‘মুজিব’ ভারতের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে বলে জানা গেছে।

ভারত ছাড়াও সিনেমাটি একই দিনে সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমরিকায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের এফডিসি কর্তৃপক্ষ। শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। আরিফিন শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রিয়াজ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

এসকে/ 

সিনেমা মুক্তি ‘মুজিব: একটি জাতির রূপকার’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250