মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

বিয়ে করলেন গায়ক ইমরান 

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ২৪ মে মেহের আয়াত জেরিনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের খবর নিশ্চিত করে ইমরান বলেন, পারিবারিকভাবে, ঘরোয়া পরিবেশেই আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

ইমরানের বড় বোন ও দুলাভাইয়ের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে। এরপর সবাইকে নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে বলেও জানান এই কণ্ঠশিল্পী।

এছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন ইমরান।
গায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।
পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা সম্পন্ন হলো।

আরো পড়ুন: কালোতে আলো ছড়ালেন শ্রুতি

তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।

আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে-অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

এম/


 

বিয়ে গায়ক ইমরান 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250