বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিয়েই করে ফেললেন উরফি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

উরফি জাভেদ বরাবরই তার পোশাকের জন্য খবরের শিরোনামে উঠে থাকে। ফের তিনি খবরের শিরোনামে, তবে এবার আর পোশাকের জন্য নয়। নেপথ্যে রয়েছে অন্য কারণ। এবার বিয়েই করে ফেললেন অভিনেত্রী। ঘটনাটি কি সত্য নাকি নিছকই গুজব।

এবার এই মডেল আলোচনায় এলেন তার বিয়ের খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উরফির বেশ কয়েকটি ছবি। যেখানে বিয়ের সাজে দেখা গেছে তাকে। ভাইরাল সেই ছবিতে, উরফিকে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। 

সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র বলে চলেছেন। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। সেখানে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপঢৌকন, যা দিয়ে ঘরোয়া ভাবেই চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেছেন তিনি। 

আরো পড়ুন: যে ঘটনাটি প্রিয়াঙ্কার আত্মসম্মানে লাগল!

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি এই মডেল। তবে ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ধারণা, হিন্দু ধর্মের কাউকেই বিয়ে করেছেন উরফি। ছবির পুরুষটিও হয়তো তার বাগদত্তা। 

প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত।

বর্তমানে উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত। যা নিয়ে চর্চাও হয় বিস্তর।

এসি/ আই.কে.জে/






উরফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250