সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

বিয়ের পর আর অভিনয় নয়: পূজা চেরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিয়ের পর আর ক্যামেরার সামনে দাড়াবেন না বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান পূজা। 

নায়িকা বলেন, ‘আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার বাবা-মা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’

বিয়ের পর আর ক্যামেরার সামনে দেখা যাবে না মন্তব্য করে পূজা বলেন, ‘আমি যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে আর দেখা যাবে না। সংসার জীবনে মনোযোগী হব, কারণ দুইটা জিনিস একসঙ্গে ম্যানেজ করা যায় না।’

আরো পড়ুন: জায়েদ খানের ভিডিও দেখলে হাসি পায় : মিম

তবে বিয়ের জন্য মিডিয়ার কাউকে পছন্দ না পূজার। তিনি চান মিডিয়ার বাইরেই কাউকে বিয়ে করতে। নায়িকা বলেন, ‘আমি সবসময় বলেছি, মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আমি চাই যাকে বিয়ে করবো, সে যেন আমাকে ভালোবাসে।'

সবশেষ পূজা বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত চুটিয়ে কাজ করতে চাই। কারণ এখনই আমি বিয়ে করব না। যখন বিয়ে করার সময় হবে, তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো।’

এসি/

অভিনয় পূজা চেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250