বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস এমপির মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৩০ আগস্ট) এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় টিপু মুনশি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম সহচর ছিলেন অধ্যাপক আবদুল কুদ্দুস। তিনি পাঁচবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠক হিসেবে দেশ ও মানুষের জন্য তার অবদান দেশের মানুষ আজীবন স্মরণে রাখবে।

উল্লেখ্য, বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবদুল কুদ্দুসের শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আর.এইচ 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250