মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

বৃদ্ধা মাকে হেলিকপ্টারে চড়িয়ে ইচ্ছা পূরণ করলেন ছেলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ইউসুফ আলী বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা এলাকার মরহুম হাজী আব্দুল মান্নান আকনের ছেলে। তার বৃদ্ধ মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়বেন। মায়ের স্বপ্ন পূরণ করতে ছেলে বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে হেলিকপ্টার নিয়ে নিজ গ্রামে আসেন ইউসুফ আলী আকন।  

কয়েকদিন আগে বৃদ্ধ মা মোসা. জোবেদা বেগমের ছেলে ইতালি প্রবাসী ইউসুফ আলী দেশে আসেন। এর কয়েক দিন পরেই সেই স্বপ্ন পূরণের জন্য মাকে ঢাকায় নিয়ে যেতে হেলিকপ্টার নিয়ে বাড়িতে আসেন তিনি।

সরেজমিন দেখা যায়, চারদিকে ধানখেত--এমন মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেটি দেখতে গ্রামের নারী, পুরুষসহ শিশুরা জড়ো হয়েছে। লাল রঙের একটি হেলিকপ্টার সেখানে এসে উপস্থিত হতেই শিশুদের সরব উচ্ছ্বাস। সবার কাছে দোয়া চেয়ে মাকে হেলিকপ্টারে ওঠালেন ইউসুফ আলী।

আরো পড়ুন: ৯৯৯-এ ফোন কলে ডুবন্ত জাহাজসহ ৬ নাবিক উদ্ধার

ইতালি প্রবাসী ইউসুফ বলেন, আমি প্রবাসে নিজের ব্যবসা ও পেশা নিয়ে ব্যস্ত থাকি। যখনই সামান্য সুযোগ পাই, মায়ের কাছে চলে আসি। আমার মা শতবর্ষী। তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিতে হবে। ঢাকায় নেওয়ার উপায় নিয়ে আলোচনা প্রসঙ্গে মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হেলিকপ্টারে চড়িয়ে ঢাকায় নিয়েছি।

প্রবাসী ইউসুফ আলীর মা মোসা. জোবেদা বেগম বলেন, আমি যখন যা চেয়েছি, আমার ছেলে সবকিছুই পূরণ করেছে। সব শেষে আমার হেলিকপ্টারে চড়ে আকাশ দেখার শখটাও আল্লাহর মেহেরবানিতে আমার ছেলে পূরণ করেছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

এসি/ আই.কে.জে/


হেলিকপ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250