শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বেলারুশ সীমান্তে লাটভিয়ার সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার মিত্র বেলারুশে সশস্ত্র ভাগনার বাহিনী অবস্থান নেওয়ায় নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে পোল্যান্ডর পর এবার সীমান্তে সেনা মোতায়েন করছে ন্যাটোর আরেক সদস্য রাষ্ট্র লাটভিয়া। 

লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী দেশটির সেনাবাহিনীকে সীমান্ত রক্ষায় নিয়োজিতদের সহায়তার নিদের্শ দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সীমান্ত দিয়ে ৯৬টি অনুপ্রবেশের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন তিনি।

পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ছুটিতে থাকা লাটভিয়ার বর্ডার গার্ড কর্মকর্তাদের ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে সীমান্তে কঠোর নজর রাখতে বলা হয়েছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানায়। 

একই দিন দেশটির বর্ডার গার্ড এক বিবৃতিতে দাবি করেছে, তাদের সীমান্তের দিকে লোকজন ঠেলে দেওয়া হচ্ছে এবং এটির জন্য বেলারুশ সরকার দায়ী। এদের অনেকে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী।

নিরাপত্তার হুমকির কারণে সশস্ত্র বাহিনী ও পুলিশের সহায়তা চেয়েছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইনারা মুরনিস, সেনাবাহিনীকে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

কতজন সেনা পাঠানো হয়েছে এ বিষয়ে তথ্য দেয়নি দেশটির সরকার। লাটভিয়ার সঙ্গে রাশিয়ার ১৭২ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

এম.এস.এইচ/

বেলারুশ লাটভিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250