মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ব্যাংকের যে সব শাখা খোলা থাকছে আজ ও কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

ঈদের ছুটি কার্যত গতকাল থেকেই শুরু হয়ে গেছে। তবে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। সেগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা আজ ও কাল অর্থাৎ ২১ এপ্রিল খোলা রাখতে হবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ছুটির মধ্যে পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংক শাখা খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যাতে রপ্তানি বিল বিক্রয় এবং শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ করতে পারে, সে লক্ষ্যে এসব শাখা খোলা রাখতে হবে। সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

এর মধ্যে আজ ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। কাল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ঈদের পর ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

এম/

আরো পড়ুন:

পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ
 

বাংলাদেশ ব্যাংক ব্যাংক ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250