বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ব্যালটে অনবরত সিল : সেই সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আর কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, 'আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।'

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজাদকে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারতে দেখা যায়। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সেই ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে গলায় নৌকা প্রতীকের কার্ড ঝোলানো আজাদ ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরেছেন। আরেকজন তাকে সিল মারতে সহায়তা করেছেন।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়। 

আই. কে. জে/ 


ছাত্রলীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250