বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

বয়স যদি পঁচিশ হয় তাহলে আপনার জন্য এই ২৫ পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জীবনে কোনো কিছু শুরু করার নির্দিষ্ট কোনো সময় নেই। যে কোনো বয়স থেকেই আপনি জীবন বা কোনো উদ্যোগ শুরু করতে পারেন। আপনার বয়স কত হলো? ২৫? তাহলে এই ২৫ পরামর্শ আপনার জন্যই। আর বাকিরা? তাঁদের জন্যও এসব পরামর্শ খাটবে নিঃসন্দেহে।

যেমন:-

১. নিজের প্রতি সদয় হোন। পর্যাপ্ত ঘুমান।

২. বর্তমানে যা কিছু আছে, তার ভেতরেই সন্তুষ্টি খুঁজুন। তৃপ্ত থাকুন।

৩. নিজের খাবারের প্রতি মনোযোগী হোন। ঘরের খাবার খান। স্বাস্থ্যের খেয়াল রাখুন। পর্যাপ্ত পানি পান করুন।

৪. ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন।

৫. বিকল্প আয়ের উৎস রাখুন।

৬. টাকা জমিয়ে রাখলে এর মান কমতে থাকে। টাকাটা নিশ্চিত কোনো ব্যবসায় বিনিয়োগের চেষ্টা করুন।

৭. অতীত নিয়ে ভাববেন না, হা-হুতাশেরও কিছু নেই। অতীত নিয়ে আসলে কিছুই করার নেই। তাই সেটা নিয়ে ভেবে নিজের দিন নষ্ট করবেন না। বরং আগামী দিনটা যাতে আরও ভালো হয়, সেদিকে মন দিন।

৮. পড়ুন আর লিখুন। এই দুটোই আপনার মনকে শান্ত রাখার জন্য ওষুধের মতো কাজ করে। আপনার যদি পড়ার আর লেখার অভ্যাস থাকে, তাহলে আপনি সহজেই অনেক মানসিক বিপর্যয় সামাল দিতে পারবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চলা সহজ হয়ে যাবে।

৯. হাঁটুন। গায়ে রোদ লাগান। প্রকৃতির কাছাকাছি থাকুন। গাছের যত্ন নিন। প্রাণীর প্রতি সদয় হোন।

১০. কম বলুন, বেশি শুনুন।

১১. আপনি যখন যেখানেই থাকেন না কেন, স্মৃতিতে সুন্দর কিছু টুকে নেওয়ার চেষ্টা করুন। হতে পারে একটা হাসিমুখ, হতে পারে জানালার বাইরের একখণ্ড মেঘ বা বিড়ালের দুষ্টুমি অথবা কোনো কবিতার লাইন।

১২. ছুটির দিনের সদ্ব্যবহার করুন। বেড়াতে যান, পরিবারকে সময় দিন, ঘরবাড়ি গুছিয়ে রাখুন।

১৩. নিজের কাজ নিজে করুন।

১৪. দুপুরের আগেই গোসল সারুন।

১৫. উদ্দেশ্যহীনভাবে রিমোটের বোতাম চাপতে থাকবেন না।

১৬. কোনো কারণ ছাড়া সামজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করতে থাকবেন না।

আরো পড়ুন : কেন মুখ পোড়ে না আগুন পান খেলে!

১৭. আপনার ভেতরের অর্থহীন আবেগকে নিয়ন্ত্রণ করুন। যেমন ধরুন কোনো কারণ ছাড়াই হতাশ লাগছে, রাগ হচ্ছে, প্রবল দুঃখবোধ গ্রাস করে ফেলছে—এ রকম!

১৮. আগে দৌড়ান, তারপর ইয়োগা করুন।

১৯. বিএমআই (বডি মাস ইনডেস্ক) ঠিক রাখুন।

২০. অ্যালকোহলসহ যেকোনো নেশা গুণ অঙ্কের মতো। যতই গ্রহণ করবেন, ততই চাহিদা বাড়তে থাকবে। তাই সাবধান। নিকোটিন বা অ্যালকোহলই যেন আপনাকে খেয়ে না ফেলে, খেয়াল রাখুন।

২১. আকাশের দিকে তাকান। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার যা কিছু আছে, এগুলোর জন্য কৃতজ্ঞ হোন। ছোট ছোট কারণে ধন্যবাদ জ্ঞাপন করুন।

২২. দিনে কিছুটা সময় রাখুন, যখন কিছুই করবেন না।

২৩. ভালোবাসায় বিশ্বাস রাখুন। আপনার যদি হৃদয় ভেঙে খান খান হয়ে যাওয়ার ইতিহাস থাকে, তবু ভালোবাসুন। ভালোবাসায় কখনো বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, প্রতিটা ভোর একটা নতুন জীবনের শুরু। 

২৪. দুশ্চিন্তাকে বিদায় করুন। এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করবেন না যেটা কখনো ঘটেনি, ঘটবে না। আর যেটা ঘটবেই, সেটা নিয়ে দুশ্চিন্তা করে কী লাভ বলুন! দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অনেক শারীরিক, মানসিক জটিলতা এড়াতে পারবেন। 

২৫. জীবনে শুরু করার কোনো নির্দিষ্ট সময় নেই। যেকোনো বয়স থেকেই আপনি জীবন বা কোনো উদ্যোগ শুরু করতে পারেন।

এস/ আই.কে.জে/

২৫ বছর বয়সীরা মনে রাখবেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250