শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ডেঙ্গুর চিকিৎসায়

ভারত থেকে এবার এলো ৫০ হাজার ব্যাগ স্যালাইন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫০ হাজার ২৮০ ব্যাগ স্যালাইন আমদানি করা হয়েছে। এ নিয়ে ৬টি চালানে ঢাকার জাস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি করেছে। 

মঙ্গলবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় এই আমদানির স্যালাইন বেনাপোল বন্দরে আসে। এভাবে প্রথম দফায় পর্যায়ক্রমে সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, স্যালাইন রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের কেনা দাম পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা। এভাবে প্রথম দফায় পর্যায়ক্রমে সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হবে।

আরো পড়ুন : ডেঙ্গুর চিকিৎসায় ভারত থেকে এল ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

আমদানিকারকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সংকটের মুহূর্তে আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে। মানুষ কম মূল্যে এ স্যালাইন কিনতে পারবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ভারত থেকে আমদানি করা স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড় করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন : ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন কিনবে স্বাস্থ্য মন্ত্রণালয়

এর আগে ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন।

এসকে/ 

বাংলাদেশ ভারত ডেঙ্গু স্যালাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250