শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ভারতে খেলতে আসছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ক্লাবে ক্রিস্তিয়ানো রোনাল্ডো, নেইমার, করিম বেঞ্চেমা যোগ দেওয়ার ফলে ভারতীয় ফুটবল সমর্থকরা খুশি হয়েছিলেন। এর কারণ ছিল এই তারকাদের ভারতের মাটিতে খেলতে দেখতে পাওয়া। এএফসি কাপের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এবার সেটাই হতে চলেছে। ভারতে খেলতে আসতে পারেন নেইমার। সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়। যেখানে মুম্বই সিটি এফসি ও আল হিলাল একই গ্রুপে পড়ে। এবার ভারতে আল হিলাল খেলতে আসবে। ফলে নেইমারের আসার সম্ভবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এএফসি’র সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে।

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ডি-তে পড়েছে মুম্বাই ও আল হিলাল। এ দুটি ক্লাব ছাড়াও গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

মুম্বাই বনাম আল হিলাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে দর্শকসংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না।

আর.এইচ

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250