শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ভারতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এটি তৃতীয় সপ্তাহে এসেও দেশের প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে। দেশের মুক্তির সময় থেকে ‘সুড়ঙ্গ’ ভারতেও মুক্তির কথা শোনা গিয়েছিল।

এবার ভারতের মুক্তি ঘোষণা জানা গেল। ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস গত (১৪ জুলাই) শুক্রবার রাতে নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে বাংলাদেশের সিনেমাটি।

১৪ জুলাই রাতে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘অপেক্ষা শেষ হচ্ছে! বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।’

‘সুড়ঙ্গ’ দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

আরও পড়ুন:  ‘আমরা প্রেম করছি’

গত ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় আলফা আই স্টুডিও লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অন্যদিকে চরকি জানায়, মুক্তির প্রথম সপ্তাহে কেবল স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটির দুই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

এসি/



ভারত ‘সুড়ঙ্গ’ সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250