মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ভুলে ভরা বিএনপিপন্থি আইনজীবীদের ব্যানার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির চার লাইনের একটি ব্যানারে ৫টি বানান ভুল ও একটি বিরাম চিহ্নের ভুল দেখা গেছে। 

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির চত্বরে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ চাই’ শিরোনামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে কর্মসূচি পালন করা হয়। এর সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী। 

তাদের সেই প্রতিবাদ কর্মসূচির ব্যানারে শপথবদ্ধ শব্দের স্থলে লেখা হয়েছে ‘শপদবদ্ধ’, বিচারকদের স্থলে ‘বিচারকেদের’, জাতীয়তাবাদী-এর স্থলে ‘জাতীয়তাবদী’, ফোরামের স্থলে ‘ফোররাম’ এবং তারিখের স্থলে লেখা হয়েছে ‘তারি:’। এছাড়া ২১ আগস্ট, ২০২৩  এর স্থলে লেখা হয়েছে ‘২১আগস্ট২০২৩’।

এদিকে, একটি ছোট ব্যানারে এত বানান ভুলের বিষয় নিয়ে চলছে সমালোচনা। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। তবে ব্যানার তৈরির সময় এত বানান ভুল হয়েছে, তা লক্ষ্য করিনি।’

তিনি আরো বলেন, ‘রবিবার রাতে হঠাৎ প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি পাই। রাতে তড়িঘড়ি করে দোকান থেকে ব্যানার তৈরি করেছি। সেখানের লোকজন ভুল করেছেন। সোমবার সকালে আমার সহকারী ব্যানারটি নিয়ে আসেন। কিন্তু তখন সময় স্বল্পতার কারণে ভুল চোখে পড়েনি। ভুলবশত হয়ে গেছে এটি।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারে অনেকগুলো ভুল ছিল। তবে কর্মসূচি চলা অবস্থায় বিষয়টি দেখিনি। পরে ভুলগুলো চোখে পড়েছে। আইনজীবীদের ব্যানারে এত ভুল দুঃখজনক।’

এম.এস.এইচ/

বিএনপি বানান ভুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250