বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশ গমন : ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে চাকরি করতে যাওয়া এবং তাদের সহায়তাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, অনেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিভিন্ন চাকরির জন্য বিদেশে যাচ্ছেন। এমনকি চিকিৎসক ও প্রকৌশলীর জাল সনদও এসব কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, 'তারা কীভাবে এই জাল সার্টিফিকেট পায়, কীভাবে তারা জাল সার্টিফিকেট নিয়ে যায় এবং কারা তাদের সহায়তা করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে তা চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।'

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে সহায়তা করবে।

বৈঠকে 'ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড ইমিগ্রেশন (সংশোধন) আইন ২০২৩'-এর খসড়া অনুমোদন করা হয়। এছাড়া বৈঠকে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতির অনুমোদনসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আইন (সংশোধন) ২০২৩-এর খসড়া অনুমোদন করা হয়।

আই.কে.জে/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250