বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ভেজিটেবল ইউথ প্রন কেক স্যান্ডউইচ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে নানা রকম শীতের সবজি পাওয়া যাচ্ছে। রোজকার রান্নায় সেসব তো খাওয়া হয়ই। এবার না হয় একটু ভিন্নতা আসুক স্বাদে। ভিন্ন স্বাদে ঘরে বানিয়ে ফেলৃুন ভেজিটেবল ইউথ প্রন কেক স্যান্ডউইচ। রইলো রেসিপি-

উপকরণ:

পাউরুটি ১৬ টুকরা,

চিংড়ি ৫০০ গ্রাম,

গাজর কুচি ১ কাপ,

জলপাই আধা কাপ,

মটরশুঁটি আধা কাপ,

আরো পড়ুন : মুচমুচে লইট্টা ফ্রাই তৈরির রেসিপি

মেয়নেজ ১ কাপ,

ক্রিম ১ কাপ এবং ধনেপাতা ও অ্যাসপারাগাস কয়েকটা করে (সাজানোর জন্য)। 

প্রদ্ধতি :

চিংড়ির মাথা ও লেজের অংশ পরিষ্কার করে শক্ত আবরণ ফেলে সেদ্ধ করে নিন। সব সবজি ও সেদ্ধ চিংড়ির কয়েকটা রেখে বাকি সব ব্লেন্ড করে নিন। মেয়নেজ অর্ধেকটার সঙ্গে মিশিয়ে নিন, বাকি অর্ধেকটা মেয়নেজ ক্রিমের সঙ্গে মেশান।

চারটা ব্রেডের ওপর মেয়নেজ, চিংড়ি সবজির মিশ্রণ দিয়ে আর চারটা ব্রেড ওপরে বসাতে হবে। আবার মেয়নেজ মিশ্রণ মেখে পাউরুটি পুনরায় বসাতে হবে। এভাবে চার ভাঁজে বসানোর পর গোল করে কেকের মতো করে কেটে নিন। ক্রিম ও মেয়নেজের মিশ্রণ দিয়ে চারপাশ ঢেকে দিন। অলিভ, অ্যাসপারাগাস, ধনেপাতা, চিংড়ি দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন। 

এস/ এসি

রেসিপি ভেজিটেবল ইউথ প্রন কেক স্যান্ডউইচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250