বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ভৈরবে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১ লাখ টাকা : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল দুর্ঘটনায় যারা মারা গেছে সেটা পূরণ হওয়ার নয়। তারপরও তাদের পাশে দাঁড়িয়েছে রেল মন্ত্রণালয়। ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা ও আহতদের চিকিৎসার খরচ বহন করা হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  রেলভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বলেন, ২০২০ সালে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এতে নিহত হয়েছিল ২১ জন। দীর্ঘদিন পর আবার ২৩ অক্টোবর দুর্ঘটনা হয়। এতে এ পর্যন্ত ২০ জন প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ৩৫-৪৫ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে ১০ জনের মতো এখনও ভর্তি আছেন।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তাদের রিপোর্টে পাওয়ায় পর ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

মন্ত্রী আরও বলেন, সিগন্যাল দেয়া ছিল। দিনের বেলায় সেটি না দেখতে পাওয়ার কথা নয়। গুডস লোকোমোটিভের চালকের গাফিলতি থাকতে পারে। কোনও নাশকতার বিষয় আছে কী না সেটাও দেখা হচ্ছে। চালক, সহকারী ও গার্ডম্যানকে সাময়িক বরখাস্ত হয়েছে।

ওআ/

দুর্ঘটনা রেলমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250