মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

ভোটে বাধা দিলে প্রতিহত করা হবে: র‍্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ আলম বলেছেন, ভোট মানুষের সাংবিধানিক অধিকার, আর কেউ এই সাংবিধানিক অধিকার প্রয়োগে বাধা দিলে তা প্রতিহত করা হবে। কোনো অবস্থাতেই মানুষের অধিকার ক্ষুণ্ন করতে দেয়া হবে না।

মঙ্গলবার (২রা জানুয়ারি) খুলনায় র‍্যাব-৬ কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা ও উন্নয়নের ধারা অব্যাহত আছে সেটি ধরে রাখতে র‍্যাব সবসময়ের ন্যায় সচেষ্ট রয়েছে। ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় র‍্যাব সর্বদা সচেষ্ট রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত।

আরো পড়ুন: ‘নির্বাচনে নাশকতাকারীদের তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার’

তিনি এ সময় র‍্যাবের সুন্দরবনের বনদস্যু দমনের কার্যক্রমও তুলে ধরেন। এছাড়া তিনি খুলনা অঞ্চলের অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন কর্নেল মাহাবুব আলম, র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া পরিচালক খন্দকার মঈন, র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরসহ র‍্যাব-৬ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসকে/ 

নির্বাচন র‌্যাব মহাপরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250