রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

মঙ্গলবার আসছে অ্যাপলের নতুন আইফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বরে নতুন সব পণ্য নিয়ে আসার ঘোষণা দিয়ে থাকে। এবারও ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করবে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। 

এ বছর সম্ভাব্য নতুন পণ্যের তালিকা দেখে নেওয়া যাক:

আইফোন ১৫ ও ১৫ প্লাস

আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস এই দুই মডেলে আসতে পারে নতুন আইফোন। দুটি ফোনেই নচের পরিবর্তে ‘ডায়নামিক আইল্যান্ড-পিল শেপ’ থাকতে পারে। ক্যামেরায় আসতে পারে পরিবর্তন। এবার আইফোন ১৫’তে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সুবিধা। এ ছাড়া ভ্যানিলা ধরন যুক্ত হতে পারে ইউএসবি সি পোর্ট। দুটি ফোনই পাওয়া যেতে পারে কালো, নীল, সবুজ, গোলাপি ও হলুদ রঙে। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো-এর দাম হতে পারে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ মার্কিন ডলার।

আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স

টাইটানিয়াম ফ্রেমসহ আসতে পারে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোন দুটিতে ইউএসবি সি পোর্ট এবং অ্যাকশন বাটনও যুক্ত করা হতে পারে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে দাম হতে পারে যথাক্রমে ১ হাজার ৯৯ এবং ১ হাজার ২৯৯ মার্কিন ডলার।

এস ৯ চিপসহ অ্যাপল ওয়াচ সিরিজ ৯

অ্যাপল ওয়াচ সিরিজ ৯-এর নকশায় তেমন পরিবর্তন আসবে না বলে জানা গেছে। তবে এই স্মার্ট ঘড়িতে থাকবে এস ৯ চিপ। ফলে আগের মডেলের থেকে বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার এই দুই সংস্করণে স্মার্ট ঘড়িটি পাওয়া যাবে।

ইউএসবি সি পোর্ট সুবিধার এয়ারপডস প্রো ২

আইফোনের মতো দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস প্রো ২-তে ইউএসবি সি পোর্ট সুবিধা যুক্ত করা হয়েছে। এয়ারপডস প্রো ২ গত বছর বাজারে আসে। তখন এতে ইউএসবি সি পোর্টের বদলে লাইটেনিং পোর্ট ব্যবহার করেছিল অ্যাপল।

আইওএস ১৭, ওয়্যারওএস ৯, আইপ্যাড ওএস ১৭

এবারের আয়োজনে আইফোনের জন্য আইওএস ১৭, অ্যাপল ওয়াচের জন্য ওয়্যারওএস ৯ এবং আইপ্যাডের জন্য আইপ্যাড ওএস ১৭ আনার ঘোষণা দিতে পারে অ্যাপল।

হালনাগাদ ভিশন প্রো

অনুষ্ঠানে আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপডসের বাইরে তেমন গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা কম। তবে ধারণা করা হচ্ছে, ভিশন প্রো-এর হালনাগাদ কিছু সুবিধার ঘোষণা আসতে পারে এই আয়োজন থেকে।

অ্যাপল ওয়াচ আলট্রা ২

অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর নকশাতেও তেমন পরিবর্তন আসবে না। ওয়াচ সিরিজ ৯-এর মতো দ্বিতীয় প্রজন্মের এই স্মার্ট ঘড়িতেও যুক্ত ব্যবহার করা হবে এস ৯ চিপ। নতুন ডার্ক টাইটানিয়াম রঙে পাওয়া যাবে স্মার্ট ঘড়িটি।

আর.এইচ / আই.কে.জে/

আইফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250