রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

মঞ্চে ফিরছেন নওশাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

সিনেমায়-নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও অভিনয় করেন দর্শকপ্রিয় অভিনেত্রী নওশাবা আহমেদ। বেশ বিরতির পর ‘সিদ্ধার্থ’ নাটকে তাকে দেখা যাবে। জার্মান লেখক হেরমান কার্ল হেসের উপন্যাসের এ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। এটি প্রযোজনা করেছে ‘আরশিনগর’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৯ থেকে ১১ আগস্ট নাটকটির পরপর চারটি মঞ্চায়ন হবে।

নওশাবা বলেন, ‘টিভি নাটক ও সিনেমায় ব্যস্ত থাকলেও মঞ্চনাটকে অভিনয়ের অপেক্ষায় থাকি। আবারও মঞ্চে উঠব ভেবে ভালো লাগছে। এটি আমার অভিনীত দ্বিতীয় মঞ্চনাটক। শেখার জন্যই এতে কাজ করেছি। হেরমান হেসের উপন্যাসটি সমসাময়িক। রেজা আরিফ স্যারের নির্দেশনায় কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এতে আমার চরিত্রটি কেমন, তা বলতে চাই না। আমি চাই, দর্শক মঞ্চে নাটকটি দেখুক। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে প্রখ্যাত লেখক ও নাট্যকার দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটক অবলম্বনে কমলা কালেক্টিভের নাটক ‘নীল ছায়া’য় মঞ্চে প্রথম অভিনয় করেছিলেন নওশাবা।

ওআ/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250