শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি জীবনকে তিনি নিজের মতো করেই দেখতে পছন্দ করেন। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, জীবনসঙ্গী খুঁজছেন। জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতোমধ্যেই নিজের অভিনয় দক্ষতায় দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডেও। 

সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে বলেন, আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝে মধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনও না।

বাঁধন আরও বলেন, আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনোদিনই কিছু বলেন না। তারা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন।

যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনও নট শিওর ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দ্যুতি ছড়িয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে। ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। গত ৫ই অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ নির্মিত এই সিনেমাটি।

আরো পড়ুন: ‘রাজকুমার’ নিয়ে পাবনায় শাকিব, নায়িকা যুক্তরাষ্ট্রে

বর্তমানে বাঁধন ব্যস্ত ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন সানী সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ।

মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

এসি/ আই. কে. জে/ 


জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250