শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

মা ছাড়াই গবেষণাগারে জন্ম নেবে শিশু!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখায় বলে সৃষ্টি থেকে নারীকে মূল্যায়ন করা হয়ে থাকে। নারী ছাড়া শিশু জন্মের কথা যেখানে ভাবাই যায় না, সেখানে এবার প্রযুক্তির নতুন উদ্ভাবনে গবেষণাগারে জন্ম নেবে শিশু।

জাপানের বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৮ সালের মধ্যেই গবেষণাগারে জন্ম নেবে শিশু। কিউশু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই নিয়ে কাজ করছেন। সাধারণ মানব কোষ থেকে কৃত্রিম ভাবে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির চেষ্টা চালাচ্ছেন তারা।

গবেষণাগারে শিশুর জন্মের প্রক্রিয়া সফল করার আগে ইঁদুরের উপর পরীক্ষানিরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। সেই প্রক্রিয়ায় তারা সফল হয়েছেন বলে দাবি করেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পুরুষ ইঁদুরের ত্বকের কোষ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কোষ এবং কলা তৈরি করেছেন তারা। তারপর ওই কোষ এবং কলাগুলি ওষুধের সাহায্যে পরিণত করা হয়। এরপরে তা পুরুষের স্টেম সেল থেকে মহিলা কোষে পরিবর্তিত করা হয়। মহিলা কোষ থেকে তৈরি করা হয় ডিম্বাণু। ওই ডিম থেকেই কৃত্রিমভাবে পুরুষ ইঁদুরের জন্ম হয়েছে।

কিউশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী কাতসুহিকো হায়াশি এবং তার দল সম্প্রতি এই পদ্ধতিতে ২টি পুরুষ ইঁদুরকে ব্যবহার করে ৭টি ইঁদুরের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, আগামী ৫ বছরের মধ্যেই এই কৌশলে মানুষেরও জন্ম হবে।

আরো পড়ুন: স্থানীয় ভাষা বুঝবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

বিজ্ঞানী হায়াশির আরও দাবি জানান, মানবকোষ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা যাবে আর ঠিক ৫ বছরের মধ্যেই। তবে এই প্রক্রিয়া আদৌ কতটা নিরাপদ, তা পরীক্ষার জন্য আরও ১০ থেকে ২০ বছর সময় লাগবে বলে মনে করছেন অনেক বিজ্ঞানী।

এম এইচ ডি/আইকেজে 

গবেষণাগার মা ছাড়া শিশুর জন্ম প্রযুক্তি বিজ্ঞানী জাপান মানবকোষ শুক্রাণু ডিম্বাণু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250