শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

মা দিবসে যে উপহার দিতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

মে মাসের দ্বিতীয় রবিবারে মা দিবস উদযাপন করা হয়। মা দিবস নিয়ে আমাদের উত্তেজনার শেষ নেই। আর এই দিনটিতে মাকে একটু খুশি করার অবকাশ খোঁজেন অনেকে। কিন্তু মা দিবসে মাকে কি উপহার দেবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। মা'কে যাই দিন না কেন, তিনি খুশি হবেনই। কিন্তু তারপরও পরিকল্পনা অনেক সময় আনন্দ অনেক বাড়িয়ে দিতে পারে। সেজন্যই কিছু সহজ পরামর্শ এখানে দেওয়ার চেষ্টা করেছি। 

পছন্দের বই দিন

মা যদি বই পড়তে ভালোবাসে তাহলে আগে থেকেই ভেবে রাখুন তাকে বই দেবেন। বইয়ের থেকে ভালো উপহার হতে পারে না। মা দিবস উপলক্ষে অনেক জায়গায় ভালো ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে কিছু বই যার দাম বেশি এবং বহুদিন আপনার মা পড়তে চাচ্ছেন তা দিতে পারেন। হাতে বই পেয়ে তার হাসির কথা কল্পনা করে দেখুন একবার।

কোথাও খেতে নিয়ে যান

মাকে নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ হয়না। মা দিবসে তাই মাকে নিয়ে পছন্দের কোনো খাবার খাওয়ার উপলক্ষ গড়ে নিন। আবার চাইলে নিজেও আগের রাতে কোনো খাবার বানিয়ে ফেলুন। রাতে মা ঘুমোলে আপনি কোনোভাবে রান্নায় লেগে যান। পরেরদিন চমকে দিন।

রান্নার সরঞ্জাম

অনেক মা রান্নাঘরটাকেই বেশি পছন্দ করেন। তার জন্য রান্নার সরঞ্জাম অনেক সময় জরুরি। পরিবারের সবাইকে খাওয়াবেন ভালো কিছু রান্না করে কিন্তু সরঞ্জাম নেই। আপনাদেরই কথা তার মাথায় কাজ করে। তাই এদিন আর কিছু না পেলে রান্নার সরঞ্জাম উপহার দিন।

অলংকার

উপহারের জিনিস দামি হতে হবে এমন না। মাকে একটু সাজানোর শখ তো থাকতেই পারে। সেজন্য মাকে অলংকার দেবেন। টুকটাক সাজসজ্জার মত কিছু মাকে উপহার দিন।

আরো পড়ুন: ফ্যাশনের সাধারণ কিছু ভুল

শাড়ি দেওয়া যায়

মা দিবসে মাকে শাড়ি উপহার দেওয়াটাই ভালো। বাঙালির ঐতিহ্যের হিসেবে অনেক মা খুব খুশি হন শাড়ি পেলে।

ফটো অ্যালবাম

মায়ের সঙ্গে নিজের সুন্দর মুহূর্তগুলো অ্যালবামে সাজিয়ে উপহার দিন। এই অ্যালবামের মাধ্যমে দেখা যাবে মা'র সঙ্গে আবার অতীতের গল্প করার সুযোগ মিলেছে। মা নিজেই বলতে শুরু করবেন হয়তো। মা দিবসে গল্প হোক মায়ের সঙ্গে।

এম/


 

মা দিবস উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250